জেরুজালেমে বন্দুক হামলায় নারীসহ আহত ৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ১৪ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
জেরুজালেমের বন্দুকধারীর হামলায় অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, যার মধ্যে পেটে আঘাত পেয়েছেন এক গর্ভবতী নারী।
শনিবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১টা ২৪ মিনিটে ঐতিহাসিক ওয়েস্টার্ন ওয়ালের কাছে একটি পার্কিং লটে এই গোলাগুলির ঘটনা ঘটে।
জানা যায়, ইতোমধ্যেই ইসরায়েলি পুলিশ হামলাকারীদের ধরতে অভিযানে নেমেছে।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, এটা একটি সন্ত্রাসী হামলা বলে ধারণা করছেন তারা। তবে হামলায় ঠিক কতজন জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তবে হিব্রু গণমাধ্যম বলছে, দুই সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। ভিডিও ফুটেজে দেখা গেছে যে, ওয়েস্টার্ন ওয়ালের আশপাশে বহু সশস্ত্র পুলিশ উপস্থিত রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে দুইজনের অবস্থা গুরুতর।
ভুক্তভোগীদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী। ইসরায়েলি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
ওয়েস্টার্ন ওয়াল হলো- ইহুদিদের পবিত্র স্থানগুলোর মধ্যে একটি এবং হাজার হাজার উপাসক প্রতি বছর প্রার্থনা করার জন্য এই স্থানে তীর্থযাত্রায় আসেন।
এ হামলাটি যখন ঘটল, ঠিক তার এক সপ্তাহ আগে ইসরায়েলি বিমান গাজা উপত্যকায় সশস্ত্র গোষ্ঠীকে লক্ষ্য করে আক্রমণ চালায় এবং যার ফলে তিন দিনের এক ভয়াবহ আন্তঃসীমান্ত লড়াই শুরু হয়।
ইসরায়েলের ওই হামলায় নিহত হন অন্তত ৪৪ জন। পরে দু’পক্ষই যুদ্ধবিরতি ঘোষণা করে। সূত্র: বিবিসি, আল-জাজিরা
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











