জে কে রাওলিংকে প্রাণনাশের হুমকি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১৪ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
সালমান রুশদিকে হামলার ঘটনার নিন্দায় সরব হয়ে প্রাণনাশের হুমকি পেলেন হ্যারি পটার স্রষ্টা জে কে রাওলিং। টুইটারে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সালমান রুশদির ঘটনার নিন্দা জানিয়ে টুইট করেছিলেন জে কে রাওলিং। তারপর একজন টুইটার ব্যবহারকারী তাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠে। টুইটারে রুশদির ঘটনায় রাওলিং লেখেন, এই ঘটনায় তিনি খুবই অসুস্থ বোধ করছেন। একই সঙ্গে রুশদির আরোগ্য কামনা করেন। তিনি লেখেন, ‘আশা করছি উনি ঠিক আছেন।’
রাওলিংয়ের এই টুইটের জবাবে একজন ব্যবহারকারী লিখেন, ‘চিন্তা করবেন না। পরবর্তী লক্ষ্য আপনি।’
যে টুইটার থেকে রাউলিংকে খুনের হুমকি দেওয়া হয়েছে, সেখানে রুশদির হামলাকারী হাদি মাতারের প্রশংসাও করা হয়েছে।
এনডিটিভি জানায়, শরীরে গুরুতর আঘাত নিয়ে সালমান রুশদি হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার নিউইয়র্কে শিটোকোয়া ইনস্টিটিউটে সাহিত্যবিষয়ক একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে সালমান রুশদির ওপর হামলা হয়।
৭৫ বছর বয়সী সালমান রুশদির জন্ম ভারতের মুম্বাইয়ে। ১৪ বছর বয়সে তিনি যুক্তরাজ্যে যান। সেখানে পড়াশোনা শেষে লেখালেখি শুরু করেন। ‘মিডনাইট চিলড্রেন’ উপন্যাসের জন্য ১৯৮১ সালে বুকার পুরস্কার লাভ করেন। ১৯৮৮ সালে তাঁর চতুর্থ উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশিত হয়।
সূত্র: নিউজ এইটটিন, এনডিটিভি, আনন্দবাজার
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও











