জোকোভিচের রেকর্ড ভেঙে কোয়ার্টার ফাইনালে সাবালেঙ্কা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৮ এএম, ২৬ জানুয়ারি ২০২৬ সোমবার
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ান ওপেনের নারী একক ইভেন্টে দারুণ ছন্দে আছেন আরিনা সাবালেঙ্কা। কানাডিয়ান টেনিস তারকা ভিক্টোরিয়া এমবোকোকে ৬-১ ও ৭-৬ (৭-১) গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন তিনি। আর এই জয়ের দিনে এক অনন্য রেকর্ডও গড়েছেন বেলারুশিয়ান তারকা। তিনি পেছনে ফেলেছেন নোভাক জোকোভিচকে।
ভিক্টোরিয়া এমবোকোর বিপক্ষে দ্বিতীয় সেটে টাইব্রেকে জেতেন সাবালেঙ্কা। তাতেই টানা ২০টি টাইব্রেক জয়ের নজির গড়েছেন তিনি। তাতেই পেছনে পড়েছেন সার্বিয়ান কিংবদন্তি টেনিস তারকা জোকোভিচ।
রড লেভার অ্যারেনায় প্রথম সেটে একচেটিয়া আধিপত্য দেখান বেলারুশিয়ান তারকা। দ্বিতীয় সেটে ৪-১ ব্যবধানে এগিয়েও চাপের মুখে পড়েন। তবে টাইব্রেকে আবারও নিজের শক্তির জায়গায় ফিরেই ম্যাচ শেষ করেন।
২০২৩ ও ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা এবারের আসরে এখনও কোনো সেট হারাননি। টানা ১৩টি গ্র্যান্ড স্ল্যামে অন্তত কোয়ার্টার ফাইনালে ওঠার কীর্তিও গড়েছেন তিনি।
শেষ আটে সাবালেঙ্কার প্রতিপক্ষ ১৮ বছর বয়সী উদীয়মান তারকা ইভা জোভিচ। কাজাখস্তানের ইউলিয়া পুতিনৎসেভাকে মাত্র ৫৩ মিনিটে ৬-০, ৬-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন জোভিচ।
অন্য কোয়ার্টার ফাইনালে উঠেছেন ইউক্রেনের এলিনা স্বিতোলিনা। রাশিয়ার মিরা আন্দ্রেভাকে ৬-২, ৬-৪ গেমে হারান তিনি। টানা নবম ম্যাচ জিতে ২০২৬ সালে দুর্দান্ত ছন্দে আছেন স্বিতোলিনা।
এদিকে কোকো গফও উঠেছেন শেষ আটে। ক্যারোলিনা মুখোভাকে ৬-১, ৩-৬ ও ৬-৩ গেমে হারিয়ে টানা তৃতীয়বারের মতো মেলবোর্নে কোয়ার্টার ফাইনাল খেলবেন তিনি।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার











