ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৩:৪৫:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

জোরাবিসভিলি জর্জিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৪ এএম, ৩০ নভেম্বর ২০১৮ শুক্রবার

জর্জিয়ার ক্ষমাতাসীন দলের প্রার্থী সালোমে জোরাবিসভিলি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।


এদিকে বিরোধী দল এ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছে।


বুধবারের দ্বিতীয় দফা নির্বাচনে ৯৯ দশমিক ৯৯ শতাংশ ভোট গণনার পর ফরাসি বংশোদ্ভুত এ সাবেক কূটনীতিক ৫৯ দশমিক ৬১ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গ্রিগল ভাশাদেজ ৪০ দশমিক ৪৫ শতাংশ ভোট পান। তিনি নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশভেলির ইউনাইটেড ন্যাশনাল মুভমেন্টের নেতৃত্বে গঠিত ১১ দলীয় জোটের প্রার্থী ছিলেন।


এ নির্বাচনকে জর্জিয়ার গণতন্ত্রের জন্য একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। কারণ দেশটি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্যপদ চাচ্ছে।