জোর করে দেহব্যবসা করাতেন তিনি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
গ্রেপ্তার হওয়া পতিতা ব্যবসায়ী আছমা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পতিতা সম্রাজ্ঞী আছমাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল শহরের গুহ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নারীদের নিয়ে এসে জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগ রয়েছে আছমার বিরুদ্ধে।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী জানান, গত সোমবার রাতে পতিতাবৃত্তির অভিযোগে পুলিশ শহরের হাউজিং এস্টেট এলাকায় অবস্থিত তার বাসায় অভিযান চালায়। এসময় সেখান থেকে পতিতাবৃত্তির অভিযোগে দুই নারী ও দুই পুরুষ খদ্দেরকে আটক করে পুলিশ। এর আগেই সেখান থেকে কৌশলে সটকে পড়তে সক্ষম হয় আছমা। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয় এবং এই মামলার সূত্র ধরে গতকাল রাতে আছমাকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় বাসিন্দা সোলায়মান আহমেদ বলেন, ‘আছমা দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলে পতিতাবৃত্তি করে আসছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নারীদের নিয়ে এসে জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করে আছমা। এর আগেও কয়েকবার পুলিশের হাতে আটক হলেও ছাড়া পেয়ে আবারও পুরোনো কাজে ফিরে আসে এই নারী।’
আরেক স্থানীয় বাসিন্দা রুহেল আহমেদ বলেন, ‘আছমা তার বাড়িকে যৌনপল্লী বানিয়ে ফেলার পাশাপাশি বিভিন্ন আবাসিক হোটেল রিসোর্টে নারী সরবরাহ কাজে লিপ্ত।’
স্থানীয়রা আরও অভিযোগ করেন, দিনের পর দিন আছমার এসব অসামাজিক কর্মকাণ্ডের পেছনে এক শ্রেণির প্রভাবশালীদের হাত রয়েছে। যারা নিয়মিত মাসহারা নিয়ে আছমাকে এসব অনৈতিক কাজের প্রশ্রয় দিয়ে থাকেন।
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- নেইমারের ফেরা ঘিরে আবারও উজ্জীবিত ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নেইমারের ফেরা ঘিরে আবারও উজ্জীবিত ব্রাজিল
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার