জ্বালানি তেলের আগুন কাঁচাবাজারে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৪ পিএম, ৮ আগস্ট ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রভাব পড়েছে কাঁচাবাজারে। একদিনের ব্যবধানে বাজারে প্রতিটি পণ্যের দাম কেজিতে ৫ টাকা থেকে ২০ টাকা করে বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে বাজারে।
সোমবার (৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সবজির মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁপে। পাঁচ টাকা বেড়ে আজকের বাজারে এক কেজি পেঁপের দাম ৩০ টাকা। ৩৫ টাকা কেজির পটল ও ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অর্থাৎ ১৫ টাকা বেড়েছে। ৪৫ টাকার শশা বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা কেজিতে।
৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া চিচিঙ্গা, ধুন্দল, কাঁকরোল ও কচুর মুখি আজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। একই দামে বিক্রি হচ্ছে রববটি। ৬০-৭০ টাকার উস্তা-করলা, বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
বাজারে নতুন আসা শীতকালীন সবজি শিম ২০০ থেকে ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও টমেটো ১২০ টাকা ও প্রতিকেজি গাজরের দাম ১৪০ টাকা।
বাড়তি দামের ভিড়েও রয়েছে সুখবর। কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। ২৮০ টাকা থেকে ৪০ টাকা কমে আজ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।
অন্যদিকে লাউ ৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা ও চাল কুমড়া ৪০ টাকা পিস হিসেবে এবং মিষ্টি কুমড়ার ফালি ৩০ টাকা, কাঁচা কলা ৩০ টাকা ও লেবু ১৫-২০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
শাকের দামও ৫ থেকে ১০ টাকা বেড়েছে। ১০ টাকা আটির লাল ও পালং শাক বিক্রি হচ্ছে ১৫ টাকায়। আর ৩০ টাকার লাউ শাক বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
শান্তিনগর কাঁচাবাজারের ব্যবসায়ী মহসিন বলেন, ২০ টাকা কেজির ঢেঁড়স আজ কিনেছি ৩৫ টাকা করে। বিক্রি করছি ৫০ টাকায়। খরচ বেশি হওয়ায় দাম কিছুটা বেশি।
বাড্ডার ব্যবসায়ী আশিকুর রহমান বলেন, আজ কারওয়ান বাজারে পণ্য কিনতে গিয়ে আমি অবাক। সবকিছুর দাম ৫ থেকে ১০ টাকা বেশি। দাম বেশি থাকায় এক পাল্লা-দুই পাল্লা করে মাল এনেছি। কারণ, দাম বেশি হলে বিক্রি কম হয়।
সানবির রুপল নামে এক ক্রেতা বলেন, সবজির দামে আগুন। সব কিছুর দাম বেড়েছে। ৫০০ টাকার সবজি কিনলাম ব্যাগেরও দরকার হলো না।
কারওয়ান বাজারের ব্যবসায়ী শাহিনুল করিম বলেন, আমার এখানে বগুড়া থেকে ট্রাকে সবজি আসে। ট্রাকে নতুন করে খরচ বেড়েছে ৩ হাজার ৬০ টাকা। পরিবহন খরচের কারণে পণ্যের দাম বেড়েছে।
উত্তর অঞ্চলের ট্রাক চালক আশিকুল ইসলাম বলেন, সাড়ে তিন টন ক্ষমতার একটি ট্রাক ঢাকায় আসা-যাওয়া করতে খরচ হয় ৯০ লিটার তেল। যার বাজার মূল্য ১০ হাজার ২৬০ টাকা। আগের তুলনায় ৩ হাজার বেশি। আর বাড়তি ভাড়ার প্রভাবই পড়েছে কাঁচাবাজারে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






