জ্বালানি প্রতিমন্ত্রীকে প্রবাসী নারীর আইনি নোটিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ১১ মে ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে আইনি নোটিশ পাঠিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক মানবাধিকার কর্মী শামীমুন নাহার লিপি। এতে তার প্রতিষ্ঠানে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের জন্য প্রতিমন্ত্রীকে দায়ী করেছেন। এ ব্যাপারে পদক্ষেপ নিতে সাত দিন সময় দেয়া হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার ডাক ও রেজিস্ট্রিযোগে লিপির পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান এ নোটিশ পাঠান। তিনি বলেন, প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর নাম ব্যবহার করে কেউ যাতে আমার ক্লায়েন্ট শামীমুন নাহারের ক্ষতি করতে না পারে সেটা জানাতেই মন্ত্রীকে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, আমি আমার মক্কেলের সঙ্গে পূর্ণ আলোচনা শেষ করে ও তার অনুমতি নিয়ে আপনাকে এই নোটিশ প্রদান করছি। আমার মক্কেল যুক্তরাষ্ট্রের একজন নাগরিক। তিনি একজন মানবাধিকারকর্মী ও হোপ’স ডোর বাংলাদেশ’র চেয়ারম্যান। আমার মক্কেল ও আপনি দীর্ঘ সময় পারিবারিক বন্ধু ছিলেন। তিনি ও তার পরিবার হয়রানি ও হুমকির শিকার হয়ে অনেক নিপীড়িত হয়েছেন।
তিনি দাবি করেন, আপনার উপস্থিতিতে তার সঙ্গে বেআইনি কার্যক্রম করা হয়। তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন ও হয়রানি করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করা হয়। আমার মক্কেলের ওপর বেশ কয়েকবার আক্রমণ করা হয়। যার কারণে তিনি রামপুরা, শাহবাগ, বাড্ডা ও কাফরুল থানায় যথাক্রমে ১১৪, ৯৪৩, ৪৪৬, ৮৮০ ও ১০০ নং জিডি করেন ও মামলা করেন। তার কার্যালয়, হোপ’স ডোর বাংলাদেশ-এর ভবনে ঢুকে সন্ত্রাসীরা ভাংচুর করেছে। আমরা মক্কেলের ধারণা, এসব ঘটনার পেছনে আপনি জড়িত ছিলেন, যেগুলো ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত।
ওইসব বেআইনি কার্যক্রমের কারণে আমার মক্কেল মানসিকভাবে নিদারুণ যন্ত্রণা, নির্যাতন ভোগ করেছেন এবং অপূরণীয় আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। তার সুনামও নষ্ট হয়েছে। এসব হয়েছে আপনার ক্ষমতার অপব্যবহারের কারণে।
সাত দিনের মধ্যে এসব কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে নোটিশে। একই সঙ্গে এসব কার্যক্রমের জন্য ক্ষতিপূরণ দিতেও বলা হয়। তা না হলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
-জেডসি
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






