ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৯:৫৯:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে

জয়পুরহাটে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৩ পিএম, ৮ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

জয়পুরহাটে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাটে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণ মামলার রায়ে যোষেক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল।

আদালত সূত্র জানায়, বুধবার বিকেল সাড়ে ৪টায় জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রুস্তম আলী এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত যোষেক জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ২০০৭ সালের ১৮ জানুয়ারি রাতে সাজাপ্রাপ্ত আসামী ওই গৃহবধূকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অজ্ঞান অবস্থায় প্রতিবেশীরা গৃহবধূকে উদ্ধার করে আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে ওই গৃহবধু বাদী হয়ে জয়পুরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে যোষেককে আসামী করে মামলা দায়ে করেন।

মামলায় আদালত দীর্ঘ শুনানি শেষে বুধবার বিকেলে এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত যোষেক ঘটনার পর থেকে পলাতক রয়েছে। রায়ে উল্লেখ করা আছে, সে গ্রেফতার হওয়ার পর থেকে সাজা কার্যকর হওয়া শুরু হবে।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি স্পেশাল পিপি অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী।