জয়া হয়ে পর্দায় আসছেন জয়া আহসান
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩২ এএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
২ বছর পর নতুন এক সিনেমার খবর জানালেন দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান। সিনেমার নাম ‘জয়া আর শারমিন’। অনেকটা চুপিসারেই মহামারীর সময়ে এই সিনেমার শুটিং হয়েছে বলে জানা গেছে। এটি পরিচালনা করেছেন ‘হাসিনা: অ্যা ডটারস টেল’ খ্যাত নির্মাতা পিপলু আর খান। সিনেমাটিতে জয়া চরিত্রে জয়া আহসান এবং শারমীন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের গুণী অভিনেত্রী মহসীনা আক্তার। এছাড়াও থাকছেন তরুণ অভিনেত্রী তানজিম সিয়ারা তটিনী।
নির্মাতা জানিয়েছেন, বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। চলতি বছরের শেষে অথবা ২০২৩-এর শুরুতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জয়া আর শারমিন’।
সিনেমাটি দুটি নারী চরিত্র কেন্দ্র করে উল্লেখ করে পরিচালক বলেন, দুজন নারী চরিত্র ঘিরেই এই সিনেমা। প্রধান চরিত্রে আছেন জয়া আহসান, আরেকটি চরিত্রে আছেন মহসিনা আক্তার, যিনি মঞ্চ নাটকে অভিনয় করেন। এটা একটি অন্তর্জগত ও ইমোশনাল গল্পের সিনেমা। এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না। আমরা একটু সময় নিচ্ছি। আগামীতে আরও বিস্তারিত জানাতে পারবো।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমাটির খবর জানিয়ে জয়া আহসান লিখেছেন, অবশেষে, ‘জয়া আর শারমিন’। দুজন নারীর অচেনা ভুবনের ছবি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা ছবি; কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।
তিনি আরও লেখেন, “আমি জয়া ‘জয়া’ চরিত্রে আর থিয়েটারের গুণী শিল্পী মহসিনা অভিনয় করেছেন ‘শারমিন’ চরিত্রে। ওর জন্য আমার শুভ কামনা। আমাদের এই যাত্রায় আপনাদের সবাইকে শুভেচ্ছা। ’
‘জয়া আর শারমিন’ প্রযোজনায় আছে পিপলু আর খানের অ্যাপল বক্স, আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়া এবং জয়ার প্রতিষ্ঠান সি তে সিনেমা।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি