জয়িতা এবার ক্রিকেট বিশ্বকাপ বাছাইয়ে
ক্রীড়া প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৫ এএম, ১০ জানুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগৃহীত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের জন্য গত বৃহস্পতিবার ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা।
ক্রিকেটার হওয়ার আগে তার পরিচয় ছিল হকি খেলোয়াড় হিসেবে। এছাড়া কাবাডি, অ্যাথলেটিকসের থ্রো ইভেন্টেও পারদর্শী তিনি। ২০২৩ সালে দ্বিতীয় যুব গেমসে একই দিনে তিনটি ভিন্ন খেলায় সোনা জিতে আলোচনায় আসা এই খেলোয়াড় এবার ক্রিকেট দলের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন।
গত বছর অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছেন জয়িতা। ৬ ইনিংসে ব্যাট করে ৭০ রান করেছেন তিনি। গত কয়েকটি ঘরোয়া টুর্নামেন্টে ভালো করার পুরস্কার পেলেন। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে ৭ ইনিংসে ১৩১.২৫ স্ট্রাইক রেটে করেন ১৮৯ রান।
ওই টুর্নামেন্টের পরে বিশ্বকাপের বাছাইয়ের ২০ জনের ক্যাম্পে ডাক পান জয়িতা। সেখান থেকে এবার সুযোগ পেলেন জাতীয় দলে। নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, জয়িতাকে বিশ্বকাপ বাছাইয়ের বেশিরভাগ ম্যাচে খেলানোর পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের।
ঢাকা পোস্টকে শিপন বলেন, ‘জয়িতার মধ্যে ভালো প্রতিভা রয়েছে। তার হাতে দারুণ পাওয়ার রয়েছে। ওপেনিংয়ের জন্যই আমরা তাকে বিবেচনা করেছি। মূলত পাওয়ার প্লেতে যদি সে ভালো শুরু এনে দিতে পারে, দলের জন্যই ভালো। বিশ্বাস করি তার মধ্যে সেই সক্ষমতা রয়েছে। ভালো করলে বিশ্বকাপে সুযোগ তো আসবেই।’
ক্রিকেটার হওয়ার আগে হকির জাতীয় দলেও খেলেছেন জয়িতা। জাতীয় দলের হয়ে দুটি সিরিজে খেলেছেন তিনি৷ দেশের বাইরেও গিয়েছেন খেলতে। ২০২৩ সালের যুব গেমসে হকি, কাবাডি ও শট পুটসে সোনা জয়ী এই খেলোয়াড়ের ক্রিকেটে জাতীয় দলের হয়ে অভিষেক হলে চারটি ভিন্ন খেলায় দেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবেন তিনি।
- ইউএনও ফেরদৌস মারা গেছেন
- ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন
- বিশ্বের সপ্তম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- অধিনায়কত্বের ম্যাচে সেরার স্বীকৃতিও ঋতুপর্ণার
- ফের তিতাসে দুর্ঘটনা, যেসব এলাকায় গ্যাস বন্ধ
- যুবদল নেতার বিরুদ্ধে মানহানিকর বক্তব্যের অভিযোগ রুমিন ফারহানার
- ডেঙ্গুতে বছরে প্রথম মৃত্যু
- বিসিএস পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে হলে থাকার নির্দেশ
- সিরির জন্য গুগলের জেমিনি এআই বেছে নিলো অ্যাপল
- ৫টি সহজলভ্য প্রোটিনযুক্ত খাবার
- শুরুতেই বিতর্কের মুখে পোস্টাল ব্যালট
- বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা
- ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
- যুদ্ধের জন্য প্রস্তুত ইরান
- রোজার সেই পুরোনো ভিডিও ভাইরাল
- শীতে ভিটামিন ডি পেতে কখন রোদে বসবেন?
- যে কারণে স্মার্টফোনের দাম বাড়লো
- জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত ইসির নতুন নির্দেশনা
- গোল্ডেন গ্লোবসে স্বামীকে নিয়ে রোম্যান্স
- স্বাস্থ্য সংক্রান্ত অনুসন্ধানে ‘এআই ওভারভিউ’ সরালো গুগল
- ইরানে বিক্ষোভে ১২ হাজার মানুষ নিহত
- ‘নির্বাচন ডাকাতি যেন আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে’
- মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন আংশিক নিয়ন্ত্রণে
- ৫টি সহজলভ্য প্রোটিনযুক্ত খাবার
- সব রেকর্ড ভেঙে সোনার ভরি দুই লাখ ৩২ হাজার
- ক্রিকেট থেকে অবসরের ঘোষণা অস্ট্রেলিয়া অধিনায়কের
- ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা
- সোবোসলাইয়ের ‘হাস্যকর’ ভুলেও লিভারপুলের বড় জয়











