ঝিনাইদহে ইবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
ঝিনাইদহে শেখ ফাবিহা সুহা (২২) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবির) এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের আদর্শ পাড়ায় এ ঘটনা ঘটে।
পারিবারিক কলহের জেরে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ওই ছাত্রী আত্মহত্যা করেন বলে জানিয়েছে পরিবারের লোকজন।
সুহা ঝিনাইদহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ সেলিমের মেয়ে ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সুহার বাবা শেখ সেলিম জানান, দুই মেয়েকে বাসায় রেখে তার স্ত্রীকে নিয়ে বাইরে যান তিনি। পরে বাসায় ফিরে দেখতে পান ভেতর থেকে দরজা বন্ধ আছে। একপর্যায়ে দরজাটি ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন তার মেয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে আছে।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
রবিবার যোহর বাদ ঝিনাইদহ ওয়াজির আলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পৌর কবর স্থানে তার দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
-জেডসি
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান




