ঝিনাইদহে নদীতে পড়ে দুই কন্যাশিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩১ পিএম, ৮ অক্টোবর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় আত্মীয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে নদীতে পড়ে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুরা হলো- ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে আরিফা খাতুন (৪) পাশের দরিবিন্নী গ্রামের আয়েন উদ্দীনের মেয়ে ইয়াসমিন খাতুন (৫)। ওই দুই শিশু সম্পর্কে মামাতো-ফুপাতো বোন।
শনিবার বিকেলে উপজেলার নিত্যানন্দপুর গ্রামের কুমার নদীতে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী রবিউল ইসলাম জানান, আরিফার চাচা আশরাফুল ইসলামের বিয়ে হওয়ার কথা ছিলো। এজন্য আরিফার ফুপাতো বোন ইয়াসমিন তাদের বাড়িতে যায়।
শনিবার বিকেলে গায়ে হলুদের পর আশরাফুলের গোসল করানো হচ্ছিল। সেসময় শিশু আরিফা ও ইয়াসমিন কুমার নদীর পাশে খেলা করতে যায়। এসময় অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হয় তারা। পরিবারের লোকজন শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। বিকেলে নদীতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেয়া হয়। পরে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন তারা।
বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ডু উপজেলার চরপাড়া পুলিশ ক্যাম্পের আইসি এসএই নরোত্তম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল









