ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ০:৪৩:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল

ঝিনাইদহ: সীমান্তে নারীসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

ঝিনাইদহ: সীমান্তে নারীসহ আটক ৫

ঝিনাইদহ: সীমান্তে নারীসহ আটক ৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার সকালে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে চারজন হলেন খুলনার তেরখাদা উপজেলার লস্করপুর গ্রামে দাউদ শেখের স্ত্রী শুকুরন বেগম, আবু তালেব মৃধার স্ত্রী জেসমিন বেগম, হাসিব মিয়ার স্ত্রী রওশনয়ারা বেগম ও সাইদ শেখের ছেলে হাসিব মিয়া।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে কিছু নারী-পুরুষ বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে চার নারীসহ পাঁচজনকে আটক করা হয়।

এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।