ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ৬:২৮:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল

ঝড়ে গাছচাপায় দুই শিশু সন্তানসহ মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ এএম, ২৭ মে ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলালে ঝড়ে গাছচাপায় দুই শিশু সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছেন। তবে নিহতের স্বামী অন্য ঘরে থাকায় বেঁচে গেছেন।

মঙ্গলবার রাতে পৌরশহরের খলিশাগাড়ি গ্ৰামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী শিল্পী বেগম, তার সাত বছর বয়সের নেওয়াজ মিয়া ও তিন বছর বয়সের ছেলে নিয়ামুল হোসেন।

ক্ষেতলাল থানার ওসি ছিদ্দিকুর রহমান জানান, রাতে দুই সন্তানকে নিয়ে একই ঘরে ঘুমান শিল্পী। এ সময় প্রচণ্ড ঝড় শুরু হলে ঘরের পাশে থাকা একটি গাছ টিনের চালের ওপর ভেঙে পড়ে। এতে তারা গুরুতর আহত হন। পরে প্রতিবেশীরা মা ও দুই সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে নেওয়াজ, পরে শিল্পী-নিয়ামুলও মারা যান।

-জেডসি