টঙ্গীতে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ৪ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
টঙ্গীতে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়ার পরদিনই স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের কথিত স্বামী জালাল পলাতক রয়েছেন।
সোমবার (০৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় টঙ্গীর দত্তপাড়া (শৈলারগাতি) এলাকার ইয়াসিন মিয়ার বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন খান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত নারী জান্নাত খাতুন (১৮) বগুড়ার শেরপুর উপজেলার ধন কুন্ডি গ্রামের আরিফ শেখের মেয়ে। রোববার (০২ অক্টোবর) রাত ১০টায় স্বামী-স্ত্রী পরিচয়ে মৃত জান্নাত ও পলাতক জালাল দম্পতি আসবাবপত্র নিয়ে বাসায় ওঠে।
বাড়ির মালিক ইয়াছিন মিয়া জানান, গত ২৫ সেপ্টেম্বর নিহতের স্বামী জালাল রুম ভাড়া নিতে আসেন। চলতি মাসের প্রথম সপ্তাহে রুমে ওঠার কথা বলে এক হাজার টাকা অগ্রিম দিয়ে যায় সে। রোববার রাত ১০টায় আসবাবপত্র নিয়ে তারা বাসায় ওঠ। সোমবার (০৩ অক্টোবর) দুপুর ৩টায় নিহত জান্নাতুলের মোবাইল থেকে জালাল আমাকে ফোন দিয়ে বলে তার স্ত্রীর কি যেন হয়েছে। তাকে গিয়ে যেন সাহায্য করি। জালালের ফোন পেয়ে তৃতীয় তলার তাদেরকে ভাড়া দেয়া কক্ষে গিয়ে দেখি জালালের স্ত্রী বিছানার ওপর গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে আছে। পরে পুলিশকে খবর দেই।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন খান জানান, খবর পেয়ে সুরতহাল শেষে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) হাসিবুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী জালাল স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








