টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় এক তরুণীসহ ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৫ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার
ছবি: সংগৃহীত
কানাডার টরেন্টোয় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে টরোন্টোর ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডুনডাস এক্সিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বারৈ এবং আরিয়ান দীপ্ত। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন কুমার দে নামের আরেক শিক্ষার্থী। তারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় টরন্টোতে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রের বরাত দিয়ে কানাডার স্থানীয় গণমাধ্যম সিপি২৪ অনলাইন জানায়, চারজন আরোহী নিয়ে একটি গাড়ি খুব দ্রুতগতিতে ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডুনডাস এক্সিটের দক্ষিণ দিকে যাচ্ছিল। পথে গাড়িটি র্যাম্প ছেড়ে একটি কংক্রিটের দেয়ালে লেগে বিধ্বস্ত হয়। এ সময় গাড়িতে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে। গাড়ির পেছনের সিটে বসা দু’জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। সামনের সিটে বসা শিক্ষার্থীকে উদ্ধার করে ট্রমা সেন্টারে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।
কুমার দে গাড়ি চালাচ্ছিলেন বলে জানান গেছে। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন তরুণী রয়েছেন। তার বয়স ২০ বছর। অন্য দুজনের বয়স ২০ বছর ও ১৭ বছর। আর আহত শিক্ষার্থীর বয়স ২১ বছর। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন।
পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ঘটনায় টরেন্টোতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শোক বিরাজ করছে।
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত











