টাইগ্রেসরা ৮১ রানেই অল-আউট
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৬ পিএম, ৪ নভেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশ নারী দলের সামনে এবার ওয়ানডে মিশন। তবে সিরিজ জয়ের লক্ষ্যে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে সফরকারীদের স্পিন ঘূর্ণিতে ইনিংসের ৩২তম ওভারে মাত্র ৮১ রানেই গুটিয়ে গেছে টাইগ্রেসরা।
শনিবার (৪ নভেম্বর) মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে লাল-সবুজেরা। ইনিংসের অষ্টম ওভারে সাদিয়া ইকবালের ঘূর্ণির ফাঁদে পড়েন ওপেনার শামিমা সুলতানা। দলীয় ১৪ রানে প্রথম উইকেট পতনের পর প্রথম পাওয়ার প্লেতে আরও দুই উইকেট হারায় টাইগ্রেসরা।প্রথম ১০ ওভারে ১৫ রান তুলতেই ৩ উইকেট হারায় জ্যোতিরা।
চতুর্থ উইকেট জুটিতে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক জ্যোতি ও স্বর্ণা। তবে এ জুটি থেকে আসে মোটের ওপর ১০ রান। সাদিয়ার বলে লেগ বি-ফোরের ফাঁদে পড়ে ইনিংসের ১৪তম ওভারে ব্যক্তিগত ২ রান করে সাজঘরে ফেরেন স্বর্ণা।
এরপর ক্রিজে থিতু হতে যাওয়া জ্যোতিকে ১৩ রানে প্যাভিলিয়নে ফেরান পাকিস্তান অধিনায়ক। ডানহাতি এ স্পিনারের ঘূর্ণিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন টাইগ্রেস অধিনায়ক।
দলীয় ৪৭ রানে অধিনায়ক ফিরলে বাকি সময়ে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত ছিলেন অন্য ব্যাটাররা। শেষ পর্যন্ত ৩১ দশপমিক ৫ ওভারে সফরকারীদের স্পিনারদের ঘূর্ণিতে ৮১ রানে গুটিয়ে যায় লাল-সবুজেরা।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন সাদিয়া। তিনটি করে উইকেট নেন নিদা ও উম্মে হানি।
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











