টাকার জন্য মাকে কুপিয়ে জখম করলো ছেলে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৭ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২১ রবিবার
টাকার জন্য মাকে কুপিয়ে জখম করলো ছেলে
২০ হাজার টাকা হাজার টাকার জন্য মাকে কুপিয়ে জখম করলো ছেলে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় টাকার জন্য পারুল আক্তারকে (৫৪) কুপিয়ে আহত করেছে তারই পালিত ছেলে মো. রুবেল (২০)।
শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জমিন মাঝির বাড়ির মকবুল আহম্মদের বাড়িতে।
এ ঘটনায় পালিত ছেলে রুবেল ও তার দুই সহযোগী সালাউদ্দিন (২০) ও ইউনুছকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।
গুরুতর আহত অবস্থায় পারুল আক্তারকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে প্রাথমিক চিকিৎসার পর নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পারুলের স্বামী মকবুল আহম্মদ (৬০) বাদী হয়ে ওই তিনজনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলায় মকবুল আহম্মদ জানান, সম্প্রতি চিকিৎসার জন্য তিনি তার বসত বাড়ির দেড় শতাংশ জমি বিক্রি করেন। জমির বায়না বাবদ ২০ হাজার টাকা ঘরে ছিলো। গতকাল শনিবার রাত ১টায় পারুল আক্তার ঘরের বাইরে গেলে টাকার লোভে পালিত ছেলে রুবেল ও তার দুই সহযোগী সালাউদ্দিন ও ইউনুছ তার ঘরে প্রবেশ করে।
পরে পারুল আক্তার ঘরে ফিরে এলে তার কাছে শো-কেসের চাবি চায় রুবেল। এ সময় তিনি চাবি দিতে অস্বীকার করলে রুবেল তার সহযোগী দুজনসহ পারুল আক্তারকে হত্যার উদ্দেশ্যে বটি দিয়ে এলোপাতাড়ি কোপায় এবং টাকাগুলো নিয়ে নেয়। এলোপাতাড়ি কোপানোর ফলে পারুলের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় বৃদ্ধ মকবুল ও তার স্ত্রী পারুলের চিৎকার শুনে স্থানীয়রা ওই তিনজনকে আটক করে। তাদের পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, গ্রেপ্তার তিনজনকে আদালতে মাধ্যমে নোয়াখালী কারাগারে পাঠানো হয়েছে।
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস