ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ২:১৬:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল

টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৫ পিএম, ১৭ জুলাই ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে পৌর এলাকার উত্তরা আবাসিক এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- গণি মিয়া (৪৫), তার স্ত্রী কাজিরন ওরফে বুচি (৩৮) এবং ছেলে তাজেল (১৭) ও মেয়ে সাদিয়া (৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুইদিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। শুক্রবার ভোরে গণি মিয়ার শাশুড়ি এসে বাইরে থেকে তালা লাগানো দেখে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীর সহায়তায় তালা ভেঙে ভেতরে গিয়ে চারজনের লাশ পড়ে থাকতে দেখা যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অ্যাডিশনাল এসপি (ডিএসবি) সফিকুল ইসলাম।

তিনি জানান, দুইদিন আগে তাদের হত্যা করা হয়েছে। লাশগুলো গলাকাটা ও থেতলানো। ঘটনা তদন্ত করে হত্যার কারণ জানা যাবে।

-জেডসি