টানা চতুর্থ দিন ভোটের মাঠে খালেদা
আপডেট: ০৪:৪৯ পিএম, ২১ এপ্রিল ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া টানা চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণায় বের হন মঙ্গলবার (২১ এপ্রিল)।বিকেল সোয়া ৫টার পর তিনি তার গুলশানের বাসা থেকে বের হন।
আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট চাইতে গত শনিবার (১৮ এপ্রিল) প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় নামেন খালেদা জিয়া। পরদিন রোববারও (১৯ এপ্রিল) নির্বাচনী প্রচারণা চালান তিনি। সোমবার (২০ এপ্রিল) টানা তৃতীয় দিনের মতো প্রচারণায় বেরিয়ে রাজধানীর কারওয়ান বাজারে তার গাড়ি বহর হামলার শিকার হয়।
মঙ্গলবার টানা চতুর্থদিনের মতো খালেদা জিয়া নির্বাচনী প্রচারণায় নামলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দল সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণ সিটি করপোরেশনে মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইছেন বিএনপি প্রধান।
বিকেলে বের হয়ে খালেদার রাজনৈতিক কার্যালয়ের সামনে দিয়ে নতুন বাজারের দিকে এগিয়ে যায় তার গাড়ি বহর। বহরে আছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দল সেক্রেটারি শিরিন সুলতানা, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।
নতুন বাজার থেকে তার গাড়ি বহর বাড্ডা-রামপুরা হয়ে মালিবাগ চৌধুরী পাড়া ও হাজিপাড়ায় প্রচারণা পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিএনপি প্রধানের গাড়িবহর উত্তর শাহজাহানপুর এলাকায় পৌঁছায়। ৬টা ২০ মিনিটে খালেদা জিয়া উত্তর শাহজাহানপুরে নেমে দোকানে দোকানে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের মগ প্রতীকের পক্ষে ভোট চান। ১০ মিনিট সেখানে গণসংযোগ ও ভোট চেয়ে আবার গাড়িতে চেপে বসেন বিএনপি প্রধান।
২১.০৪.২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬










