টানা ৪২ দিন কথা না বলে কাটান এ গ্রামের বাসিন্দারা!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২১ পিএম, ২১ জানুয়ারি ২০১৯ সোমবার
প্রতীকী ছবি
বেঁচে থাকার জন্য কথা বলার কোনো বিকল্প নেই। কেউ কম কথা বলে, কেউ বা বেশি কথা বলে। কিন্তু কথা না বলে কতদিন থাকতে পারবেন আপনি! এটা নির্ভর করবে আপনার সক্ষমতা আর পরিবেশ পরিস্থিতির ওপর।
কিন্তু কখনো কি শুনেছেন একটানা ৪২ দিন কথা না বলে থাকতে? হ্যাঁ, এমনই একটি গ্রামের কথা জানিয়েছে ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার। যেখানে পুরো একটি গ্রামের লোক টানা ৪২ দিন কথা না বলে দিব্যি কাটিয়ে দিতে পারে।
ভারতের হিমাচল প্রদেশের মানালির কুলু জেলার গোশাল গ্রাম। এই গ্রামের বাসিন্দারা জানুয়ারি মাসের ১৪ তারিখ থেকে ফেব্রুয়ারির ২৫ তারিখ পর্যন্ত কোনো কথা বলেন না। গোশাল ছাড়াও বুরুয়া, শানাগ ও কুলাং গ্রামেও এই প্রথা রয়েছে।
হিমাচল প্রদেশের মাঝাচ, পালচান, কোঠি, রুয়ার গ্রামের বাসিন্দারাও বিশ্বাস করেন এই ৪২ দিন নীরবতা পালনের বিষয়টি। সোলাং ও রুয়ার মতো গ্রামে আবার চুপ থাকার পাশাপাশি বন্ধ থাকে কৃষিকাজও।
মাঘ মাসে মকর সংক্রান্তির সময় থেকে এই রীতি চালু হয়। কিন্তু ৪২ দিন একটানা কেন চুপ করে থাকেন এই গ্রামগুলোর বাসিন্দারা? এ নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। কারও মতে, এই সময় গভীর ধ্যান করে ঈশ্বর স্বর্গের পথে ফিরে যান। স্বর্গে যাওয়ার পথে অসুবিধার মুখে যাতে না পড়েন, তাই নাকি এই নীরবতা। তবে এই নিয়ে পৌরাণিক মতও রয়েছে।
বিপাশা নদীর পাশে ঋষি গৌতম তপস্যা করছিলেন। তার তপস্যা যাতে ভঙ্গ না হয়, তাই নাকি এই ব্যবস্থা। বহু প্রাচীন একটি মন্দিরও রয়েছে এখানে। মকর সংক্রান্তির দিন লোহ্রিতে পূজার্চনার পর বন্ধ করে দেয়া হয় মন্দির।
গৌতম ঋষি ছাড়াও বেদব্যাস ও কাঞ্চন নাগের মূর্তিও রয়েছে এই মন্দিরে। মানালির গোশাল গ্রামের এই মন্দিরটি এই সময়ে পর্যটকের জন্য বন্ধ থাকে। মন্দিরে কোনো রকম পূজাও করা হয় না, সংবাদ সংস্থাকে এমনটাই জানিয়েছেন মন্দিরের পুরোহিত।
ফেব্রুয়ারির ২৫ তারিখের পর মন্দির খোলে। তা নিয়েও রয়েছে একটি মিথ। সেই সময়ে একটা ফুল যদি পড়ে থাকে মন্দিরের মেঝেতে, তাহলে তা গ্রামগুলোর জন্য শুভ বলে মনে করা হয়। আর তা যদি না হয়? যদি কয়লার টুকরো পড়ে থাকে, ধরে নেয়া হয় গ্রামে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটতে পারে পাঁচদিনের মধ্যেই।
বৈজ্ঞানিক মত বলছে, বরফ ঢাকা এই জায়গাগুলোতে রোদের আভাস মিললে খোলে মন্দির। এতটাই বেশি বরফ পড়ে জায়গাগুলোতে যে, শীতকালে কর্মক্ষমতাই থাকে না স্থানীয় বাসিন্দাদের। বেশিরভাগ সময়টাই ক্লান্ত লাগে। তাই কথা বলার বা বাড়ি থেকে বেরোনোর সুযোগ প্রায় মেলে না।
তবে চুপ করে থাকলেও গ্রামের মানুষ এই সময়ে হেডফোনে গান শোনেন, বেড়াতে যান, বাড়ির কাজ করেন। এ ছাড়া কোনো পর্যটককেও কথা বলার সুযোগ দেন না গ্রামের বাসিন্দারা।
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ফের বাড়ল স্বর্ণের দাম, আজ স্বর্ণের ভরি কত?
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি











