টিউলিপের আহবানে ব্রিটিশ সংসদে বিধির পরিবর্তণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯ শনিবার
ফাইল ছবি
ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এমপিদের ভোট প্রদানের বিধি অবশেষে পাল্টানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের আহবানে ব্রিটিশ সংসদে এ বিধির পরিবর্তণ হলো।
ব্রিটিশ গণমাধ্যমগুলো জানাচ্ছে, এর ফলে এখন থেকে কোনো এমপি অন্তঃসত্ত্বা, মাতৃত্বকালীন বা পিতৃত্বকালীন ছুটিতে থাকলে তিনি হাউসে উপস্থিত না হয়েও প্রতিনিধির মাধ্যমে (প্রক্সি ভোটিং) ভোট দিতে পারবেন। মূলত বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিকের দাবির পরিপ্রেক্ষিতেই যুক্তরাজ্য পার্লামেন্ট এ ভোটদান বিধি পরিবর্তন করেছে বলে জানা গেছে।
এর আগে ব্রেক্সিট প্রশ্নে গত ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রী তেরেসা মের প্রস্তাবিত খসড়া চুক্তিটি পাসের জন্য হাউস অব কমন্সে ভোট অনুষ্ঠিত হয়। সেখানে অন্তসঃত্ত্বা অবস্থায়ও হুইলচেয়ারে করে ভোট দিতে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন টিউলিপ সিদ্দিক। এর পর থেকেই পার্লামেন্টের এ ভোটদান বিধি পাল্টানোর বিষয়ে সরব হন অন্য এমপিরা। এ সময় পার্লামেন্টের এ নিয়ম পরিবর্তনের দাবি জানান টিউলিপ। তার দাবির পরিপ্রেক্ষিতেই গত সপ্তাহে হাউস অব কমন্সে বিষয়টি নিয়ে বিতর্ক অনুষ্ঠিত হয়।
ব্রিটিশ পার্লামেন্টের এ ঐতিহাসিক সিদ্ধান্তের আগে গত ১৭ জানুয়ারি পুত্রসন্তানের মা হন টিউলিপ। ছেলের নাম তিনি রেখেছেন রাফায়েল মুজিব সেইন্ট জন পার্সি। ইতিমধ্যেই বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার নাতি রাফায়েলের নাম ঢুকে গেছে হাউস অব কমন্সের নথিতে।
এদিকে হাউস অব কমন্সে প্রতিনিধির মাধ্যমে ভোট দেওয়ার বিধি পাস হওয়াকে স্বাগত জানিয়েছেন টিউলিপ। এক টুইটে তিনি বলেন, ২০১৫ সালের নির্বাচনে জয়ী হওয়ার পরই আমি প্রক্সি ভোটিংয়ের বিষয়টি উত্থাপন করেছিলাম। কিন্তু তখন আমাকে অনেকেই বলেছিলেন, চেষ্টা করে লাভ হবে না। কমন্সের বিধি পাল্টাবে না। কিন্তু আজ সে বিধি পাল্টেছে। এখন থেকে নতুন বাবা-মা হওয়া এমপিরাও ভোট দিতে পারবেন।
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











