টিএসসি থেকে নিঁখোজ পথশিশু জিনিয়া নারায়ণগঞ্জ থেকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে নিখোঁজ হওয়া ফুলবিক্রেতা শিশু জিনিয়াকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। নিখোঁজ হওয়ার সাত দিন পর সোমবার রাতে তাকে উদ্ধার করো হয়।
ডিবি রমনা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মিশু বিশ্বাস ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জিনিয়াকে উদ্ধারের খবর নিশ্চিত করেন। তিনি ফেসবুক পোস্টে লেখেন, টিএসসির প্রিয়মুখ জিনিয়াকে নারায়ণগঞ্জ থেকে একটু আগে আমরা উদ্ধার করেছি। সে সুস্থ এবং স্বাভাবিক আছে। আবারও সে তার হাসিমুখ দিয়ে ক্যাম্পাস আলোকিত করবে, টিএসসির এই মাথা থেকে ওই মাথা ছুটে বেড়াবে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক গণমাধ্যমকে জানান, সোমবার রাতে নারায়ণগঞ্জের পঞ্চবটী থেকে শিশুটিকে উদ্ধার করেন তারা। এ ঘটনায় লোপা তালুকদার নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কারা, কী উদ্দেশ্যে জিনিয়াকে সেখানে নিয়ে গিয়েছিল তা আমরা জানার চেষ্টা করছি।
এর আগে ১ লা সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুল বিক্রেতা পথশিশু জিনিয়া আক্তার টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেট থেকে হারিয়ে যায়। ২ সেপ্টেম্বর তার মা সেনুরা বেগম রাজধানীর শাহবাগ থানায় হারিয়ে গেছে মর্মে একটি সাধারণ ডায়েরি করেন।
-জেডসি
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











