টিকটকে মাহি দেশসেরা, চতুর্থ মেহজাবীন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় টিকটক। এ মাধ্যমে নিয়মিত ভিডিও প্রকাশ করে অনেকেই পেয়েছেন জনপ্রিয়তা। বিতর্ক থাকলেও চলচ্চিত্র, টিভি, সংগীতের অনেক তারকাও আছেন এই অ্যাপে। টিকটক সম্প্রতি ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেই তালিকায় বাংলাদেশের টিকটক ভিডিও নির্মাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন অভিনেত্রী সামিরা খান মাহি। তাকে বছরের শীর্ষ কনটেন্ট ক্রিয়েটর উল্লেখ করে টিকটক তার আইডির পাশে লিখেছে, সামিরা তার শর্ট ভিডিওগুলোর মাধ্যমে দেখিয়েছেন কীভাবে প্রাণবন্ত থাকা যায়।
তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন হামজা খান শায়ান ও অনির্বাণ কায়সার। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন আরেক অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার আইডির পাশে লেখা, সুন্দরী অভিনেত্রী মেহজাবীন তার মোহনীয় হাসি দিয়ে অন্যদের উজ্জীবিত করেছেন।
শীর্ষ স্থানে আসার বিষয়টি এক বন্ধুর কাছ থেকে জানতে পেরেছেন সামিরা খান মাহি। এমন অর্জনে উচ্ছ্বসিত এই অভিনেত্রী। মাহি বলেন, এই প্ল্যাটফর্মে এত মানুষ সক্রিয়। সেখানে সবাই আমার ভিডিও দেখেছেন, এ জন্য আমি ভীষণ আনন্দিত। এ ছাড়া টিকটক নিয়ে অনেকেই নেতিবাচক কথাবার্তা বলেন, তো সেই প্ল্যাটফর্মে যখন এমন স্বীকৃতি পাই, সেটার আনন্দ একটু বেশিই।
টিকটকে সামিরা খান মাহির আছে ৪৫ লাখের বেশি অনুসারী। আর মেহজাবীনের অনুসারী আছে ২৪ লাখের বেশি।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি