টিকা নিচ্ছেন দৌলতদিয়ার যৌনকর্মীরা
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার
ছবি: সংগৃহীত
দৌলতদিয়ার যৌনকর্মীরা টিকা পেতে শুরু করেছেন। বাংলাদেশের সবচেয়ে বড় এ যৌনপল্লিতে একটি আলাদা টিকাদান কেন্দ্র খোলারও পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ। খবর ডয়চে ভেলে।
সম্প্রতি করোনার টিকা নিয়েছেন দৌলতদিয়ার বাসিন্দা বিউটি। যদিও শুরুতে তেমন একটা আগ্রহ ছিল না তার। টিকা নিলে মানুষ মারা যায় এমন কথাও শুনেছিলেন, তবে পরে জেনেছেন সেটি গুজব।
বিউটি বলেন, ‘‘স্বাস্থ্য কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেছেন। যেহেতু প্রতিদিন অনেক মানুষের কাছাকাছি আসি আমরা সে কারণে টিকা নেওয়ার গুরুত্বটা বুঝতে পেরেছি।’’
ইতিমধ্যে এখানকার শতাধিক বাসিন্দা টিকা নিয়েছেন।
গত ৭ ফেব্রুয়ারি দেশে গণ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে ত্রিশ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন। সাধারণত চল্লিশোর্ধ্বরা অনুমতি পেলেও দৌলতদিয়ার যৌনকর্মীদের ক্ষেত্রে বয়সসীমাও শিথিল করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আসিফ মাহমুদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘‘যৌনকর্মীদের টিকাদান জরুরি হয়ে পড়েছে, কেননা প্রতিদিন হাজারো মানুষ যৌনপল্লিতে আসেন। এখানকার যৌনকর্মীরা ভাইরাসের অন্যতম ঝুঁকিতে রয়েছেন।’’
সবাই যাতে টিকা নিতে আগ্রহী হয় সে জন্য পল্লিতে বিভিন্নভাবে প্রচারও চালাচ্ছে কর্তৃপক্ষ, জানিয়েছেন দৌলতদিয়ার প্রধান চিকিৎসক মোহাম্মদ ইব্রাহিম।
প্রতিবেদনে বলা হয়, গত মার্চে লকডাউন আরোপের সময় দৌলতদিয়ায় বাইরের কারো প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর ফলে আর্থিক সংকটে পড়েন যৌনকর্মীরা। তবে টিকা কার্যক্রমের কারণে পরিস্থিতি বদলাবে বলে আশা তাদের।
দৌলতদিয়ায় এখন প্রায় এক হাজার ৯০০ যৌনকর্মী বসবাস করেন। এ ছাড়া দেশে অন্তত আরও দশটি যৌনপল্লি চালু রয়েছে।
-জেডসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



