ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৭:৫১:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

টি-টোয়েন্টিতে নাহিদা আক্তারের অন্যরকম সেঞ্চুরি

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৩ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

শততম ম্যাচে মাঠে নামার আগে সতীর্থদের কাছ থেকে সম্মাননা নিচ্ছেন নাহিদা আক্তার। ছবি : বিসিবি

শততম ম্যাচে মাঠে নামার আগে সতীর্থদের কাছ থেকে সম্মাননা নিচ্ছেন নাহিদা আক্তার। ছবি : বিসিবি

অভিষেকের পর থেকেই বল হাতে বাংলাদেশ দলের অন্যতম ভরসা নাহিদা আক্তার। বাঁহাতি এই স্পিনারের বোলিং ঝলক বাংলাদেশকে উপহার দিয়েছে দারুণ সব মুহূর্ত। ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক অঙ্গনে অভিষিক্ত হন নাহিদা। এখনও চলছে পথচলা। এই পথচলায় আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন নাহিদা। এটি তার শততম টি-টোয়েন্টি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১০০ টি-টোয়েন্টি খেলেছেন নাহিদা।

ম্যাচে টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। বল হাতে উজ্জ্বল ছিলেন নাহিদা। ওভার প্রতি ৮ রানরেটে শ্রীলঙ্কা স্কোর (১৬১) করলেও নাহিদার ইকোনমি ছিল ৬.৫। ৪ ওভারে ২৬ রান দিয়ে এক উইকেট শিকার করেন নাহিদা।

১০০ টি-টোয়েন্টিতে নাহিদার উইকেট ১১৬টি। বাংলাদেশি মেয়েদের মধ্যে যেটি সর্বোচ্চ। ইনিংসে ৫ উইকেট আছে দুবার। সেরা সাফল্য ৮ রানে ৫ উইকেট। ২০২৩ সালে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে এই বোলিং ফিগার দাঁড় করান ২৬ বছর বয়সী নাহিদা।