ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৮:০২:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

টি-টোয়েন্টি বিশ্বকাপ: জেনে নিন সেমিতে কে কার মুখোমুখি হচ্ছে

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ এএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

চুড়ান্ত হয়ে গেল এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট দল। রোববার প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। আর তাতেই পাকিস্তান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

একই দিন পাকিস্তান ও নামিবিয়ার খেলাটা ছিল পাকিস্তানের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। দুর্বল প্রতিপক্ষ নামিবিয়াকে হারিয়ে লক্ষ্যও পুরণ হয়েছে পাকিস্তানের। নামিবিয়াকে হারিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থাকল বাবর আজমরা।

আগামী ১০ নভেম্বর আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম সেমিফাইনাল। যেখানে ফাইনালের লড়াইয়ে লড়বে বি গ্রুপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও এ গ্রুপের রানার্স আপ নিউজিল্যান্ড। আর ১১ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে মুখোমুখি হবে এ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তান ও বি গ্রুপের রানার্স আপ অস্ট্রেলিয়া। দুটি ম্যাচই শুরু হবে রাত ৮ টায়।