ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৯:৪৫:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

টি-২০ বিশ্বকাপ: টাইগারদের হতাশাজনক হার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৩ পিএম, ২৪ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ দলের দেয়া চার উইকেটে ১৭১ রানের লক্ষ্য অতিক্রম করেছে শ্রীলঙ্কা। এর মধ্য দিয়ে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে হতাশাজনক হার দেখলো টাইগাররা।

১৮ দশমিক ৫ ওভারে বাংলাদেশের দেয়া লক্ষ্য ছাড়িয়ে ১৭২ রান করে সহজ জয়ের দেখা পায় শ্রীলঙ্কা। দলটির হয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৮০ রানের ইনিংস খেলেন জারিথ আসালঙ্কা। ৩১ বলে ৫৩ রান করে তাকে যথার্থ সঙ্গ দিয়েছেন ভানুকা রাজাপাকশে।

এর আগে  টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম শেখ ও লিটন দাস ভালো সূচনা এনে দেন। লিটন দলীয় ৪০ রানে ১৬ বলে ১৬ রান করে আউট হয়ে গেলেও একপাশ আগলে রাখেন নাঈম।

নাঈম যখন আউট হন তখন তার নামের পাশে ৬২ রান। নাঈমের সঙ্গে বেশ ভালো সঙ্গ দেন মুশফিকুর রহিম। তিনি ৩৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। শেষ পর্যন্ত ৩৭ বলে ৫৭ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন মুশফিক। পুরো ২০ ওভার ব্যাট করে বাংলাদেশের দলীয় স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৭১ রান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), শেখ মাহাদী হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (উইকেটরক্ষক), পাথুম নিসানকা, চরিত আসালংকা, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপক্ষ, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো ফার্নান্দো।