টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশের টানা দ্বিতীয় হার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৯ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
শ্রীলঙ্কার পর ইংল্যান্ডকেও আঁটকাতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পর টাইগারদের হারিয়ে সেমি-ফাইনালের পথ অনেকটা মসৃণ করল ইংলিশরা।
আবুধাবির এই ম্যাচ থেকে কিছুই পায়নি বাংলাদেশ দল। ব্যাট-বল দুই দিক থেকেই ব্যর্থ হয়েছেন টাইগার ক্রিকেটাররা। এদিন আগে ব্যাট করে ইংল্যান্ডকে মাত্র ১২৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ।
রান তুলতে ইংলিশদের খেলতে হয়েছে মাত্র ১৪.১ ওভার। লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের জুটি লম্বা হয় ৩৯ রান পর্যন্ত। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে নাসুম আহমেদের বলে নাঈম শেখের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জশ বাটলার (১৮)।
এরপর বাকিটা টাইগার বোলারদের হতাশ হওয়া ছাড়া আর কিছুই ছিল না। জেসন রয়ের ৬১ (৩৮) ও দাউইদ মালানের অপরাজিত ৩২ রানে ভর করে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংলিশরা।
বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও বিশ্বকাপে অভিষিক্ত শরিফুল ইসলামের।
এর আগে দুপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২৬ রানেই ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ওপেনার লিটন দাস এদিনও ব্যর্থ হয়েছেন, সাজঘরে ফেরেন মঈন আলীর বলে ক্রিস ওকসের হাতে ক্যাচ দিয়ে ৫ (৭) রানে।
নাঈম শেখও কাটা পড়েন মঈনের বলে ক্যাচ দিয়ে। আগের ম্যাচে অর্ধশতকের ইনিংস খেলা নাঈম এদিন করেন মাত্র ৯ (৮) রান। দলের বিপাকে সাকিবও ব্যর্থ হন, ওকসের বলে আদিল রশিদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৪ (৭) রান করে।
মুশফিকুর রহিমের ব্যাটে আসে ইনিংসের সর্বোচ্চ রান। লঙ্কানদের বিপক্ষে অর্ধশক হাকানো মুশফিক এদিন ২৯ (৩০) রান এলবিডব্লু হয়ে ফেরেন লিয়াম লিভিংস্টোনের বলে।
মুশফিকের ফেরার পর নুরুল হাসান সোহানের ১৬ (১৮), শেখ মেহেদীর ১১ (১০) ও শেষ দিকে নাসুম আহমেদের ৯ বল ১৯ রানের ইনিংসে ৯ উইকেটে ১২৪ রান তোলে বাংলাদেশ।
ইংল্যান্ডের পক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন মিলস, ২টি করে উইকেট নেন মঈন আলী ও লিভিংস্টোন। ১টি উইকেট নেন ক্রিস ওকস।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল











