টুইটারের নতুন সিইও লিন্ডা ইয়াকারিনো
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২০ এএম, ১৩ মে ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
সব জল্পনার অবসান। নতুন ‘চিফ এক্সিকিউটিভ অফিসার’ (সিইও) পেল ইলন মাস্কের টুইটার। তিনি এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান লিন্ডা ইয়াকারিনো। শুক্রবার (১২ মে) এক টুইটে মাস্ক এ খবর জানিয়েছেন।
ইলন মাস্ক টুইটারে লিখেছেন, ‘আমি টুইটারের নতুন সিইও হিসাবে লিন্ডা ইয়াকারিনোকে স্বাগত জানাতে পেরে উত্তেজিত।’ টুইটারে কী কাজ সামলাতে হবে লিন্ডাকে তাও টুইটে পরিষ্কার করে লিখে দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের মালিক। তিনি জানিয়েছেন, লিন্ডা আপাতত ব্যাবসায়িক কাজকর্ম দেখাশোনা করবেন। মাস্ক নিজে সামলাবেন প্রযুক্তিগত দিক।
উল্লেখ্য, বৃহস্পতিবারই ইলন ইঙ্গিত দিয়েছিলেন, টুইটারের নতুন সিইওর সন্ধান পেয়ে গিয়েছেন। তবে লিন্ডার নাম করেননি তিনি। এর ফলে একাধিক নাম নিয়ে জল্পনা তৈরি হয়।
তবে জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার (১২ মে) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তিনি টুইট করে লিন্ডার নাম এবং তার করণীয় জানান। যদিও সূত্রের খবর, ইলনের ওই টুইটের পরেই লিন্ডার টুইটারে যোগ দেয়া ত্বরাণ্বিত হয়। তবে এই খবরের সত্যতা কোনও তরফেই স্বীকার করা হয়নি।
লিন্ডা ছাড়াও আর বেশ কয়েকটি নাম টুইটারের পরবর্তী সিইও-এর দৌড়ে ছিল। তাদের মধ্যে অন্যতম ইয়াহুর প্রাক্তন সিইও মরিসা মায়ার, প্রাক্তন ইউটিউব সিইও সুসান ওয়াজসিকি এবং মাস্কের স্টার্টআপ সংস্থা নিউরালিঙ্কের শীর্ষ কর্তা শিভন জিলিস প্রমুখ। উঠে এসেছিল, ইলনের মহাকাশযান গবেষণা সংস্থা স্পেসএক্সের প্রেসিডেন্ট গুয়েন শটওয়েল এবং টেসলা-এর চেয়ারম্যান রবিন ডেনহোমের নামও। কিন্তু শেষ ল্যাপে বাজি মেরে বেরিয়ে গেলেন লিন্ডা।
জানা গেছে, গত মাসেই মিয়ামিতে ইলনের সাক্ষাৎকার নিয়েছিলেন লিন্ডা। সেখানে লিন্ডার সঙ্গে আলাপের পরেই ইলন তাকে টুইটারের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিতে শুরু করেন বলেও জল্পনা।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






