ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২২:৫১:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

টুঙ্গিাপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ২৭ মার্চ ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোপালগঞ্জের টুঙ্গিাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শনিবার (২৭ মার্চ) বেলা ১১টা ৩৫ মিনিটে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে, বেলা ১১টার পর ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করে। এ সময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে নরেন্দ্র মোদিকে নিয়ে সমাধি কমপ্লেক্স পরিদর্শন শেষে বইতে স্বাক্ষর করেন।

এ সময় বঙ্গবন্ধুর ছোট কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা সেখানে উপস্থিতি ছিলেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনের পাশে একটি বকুল গাছের চারা রোপণ করেন।

এরপর তিনি টুঙ্গিপাড়া থেকে কাশিয়ানীর ওড়াকান্দির উদ্দেশে রওনা হবেন এবং মতুয়া সম্প্রদায়ের তীর্থ স্থান হরিচাঁদের ঠাকুরের বাড়িতে পৌঁছাবেন। সেখানে পূজা অর্চনা করবেন। পরে তিনি ঠাকুর বাড়ির সদস্য ও মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুরে নরেন্দ্র মোদি হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুর বাড়ি ত্যাগ করবেন বলে জানা গেছে।

-জেডসি

এই বিভাগের জনপ্রিয়