ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৯:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ

টেকনাফে বিপুল পরিমান ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাড়ে ৮৯৫০০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)। আটক নারী ওই এলাকার শাহদাত হোসেনের স্ত্রী নুর সেতারা (২১)।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-১৫ এর একটি দল টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকায় একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক মিডিয়া আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দরগাহছড়া এলাকায় শাহদাতের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় একটি থলেসহ পালিয়ে যাওয়ার সময় ওই নারীকে আটক করা হয়। পরে থলের ভেতর থেকে ৮৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। মাদকসহ ওই নারীকে টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

-জেডসি