টেকনাফ-সেন্টমার্টিন রুটে পরীক্ষামূলক জাহাজ চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল। নানা জটিলতা কাটিয়ে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) পরীক্ষামূলকভাবে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে বার আউলিয়া নামক একটি জাহাজ।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে জেলা প্রশাসকের প্রতিনিধি নিয়ে জাহাজটি যাত্রা শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের পরিচালক বাহাদুর ও কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের সব সেক্টর ও পর্যটন সংশ্লিষ্টদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট বলেন, আজ পরীক্ষামূলক জাহাজ চলাচল শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল থেকে পর্যটক নিয়ে জাহাজ চলাচল করবে।
বার আউলিয়া পরিচালক বাহাদুর বলেন, আজ আমাদের জাহাজ পরীক্ষামূলক চালু হয়েছে। আমরা জেলা প্রশাসকের একটি টিমসহ সেন্টমার্টিনে যাচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা কাল থেকে পর্যটক নিয়ে যেতে পারব। তবে ইতোমধ্যে আমাদের অনলাইনে অনেক বুকিং হয়েছে।
প্রসঙ্গত, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ১৬ বছর ধরে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নাফ নদীর বিভিন্ন জায়গায় বালুচর জেগে ওঠাসহ মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে গত ১ মার্চ থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন











