ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৩:৩৪:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শিক্ষকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: ০৪:৩০ এএম, ৫ জুলাই ২০১৫ রবিবার

1436025526স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সুমাইয়া ইয়াসমিন ঝর্ণা (৩৮)। তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক ড. মোহাম্মদ আলীর স্ত্রী।
শনিবার ভোর ৫টার দিকে বেগুনবাড়ির সরকারি কোয়ার্টারের ওসমানী হল কমপ্লেক্স এর তিস্তা ভবন থেকে পুলিশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সুমাইয়া ইয়াসমিন ঝর্ণার তার স্বামী ড. মোহাম্মদ আলীর সঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের তিস্তা ভবন নামের একটি কোয়ার্টারে থাকতেন। শুক্রবার রাতে তার স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়।
নিহতের স্বামী ড. মোহাম্মদ আলী জানান, শুক্রবার রাতে তার সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী পাশের রুমে ঘুমাতে যান। পরে সেহরির সময় তার স্ত্রীকে তিনি অনেক ডাকাডাকি করেন। দরজা না খোলায় তিনি নিজেই দরজা ভেঙে দেখেন তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছেন। পরে তিনি পুলিশে খবর দেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মিজানুর রহমান জানান, শনিবার ভোরে গৃহবধূর স্বামী থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো বলেন, প্রাথমিক সুরত্হালে তাকে হত্যা করার কোন আলামত পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্টের পর বলা যাবে আসলে কি ঘটেছিল। এ পরিস্থিতিতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে সন্দেহজনক কিছু পাওয়া গেলে মামলাটি নিয়মিত মামলায় পরিবর্তন করা হবে।
০৫.০৭.২০১৫