ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১০:২৮:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ

ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১৮ এপ্রিল ২০২৫ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে একটি রডবাহী ট্রাক উল্টে রড ছড়িয়ে পড়ায় এক লেনে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকামুখী লেনে প্রায় ৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে সেতুর ঢাকামুখী লেনে অতিরিক্ত রডবোঝাই ট্রাকটির চাকা বিকল হয়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা রড সেতুর ওপর ছড়িয়ে পড়লে ওই লেনে যান চলাচল বিঘ্নিত হয়। এতে যানবাহনের ধীরগতির কারণে ধীরে ধীরে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। তীব্র যানজট ছড়িয়ে পড়েছে মহাসড়কের মুন্সীগঞ্জ প্রান্তের গজারিয়া অংশের মেঘনা সেতু থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায়।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, একটি রডবাহী ট্রাক সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা রডগুলো সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ফলে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল ঢাকগামী লেনে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।