ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৩:৩৯:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

ট্রান্সফরমার বিস্ফোরণেই যাত্রাবাড়ীতে আগুনের সূত্রপাত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৪ এএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে আরবেন চাইনিজ ও পার্টি সেন্টারের আগুনের সূত্রপাত বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

রোববার আগুন নিয়ন্ত্রণ শেষে এ কথা জানান ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্মা।

দিনমনি শর্মা বলেন, আজ সকাল ৬টা ৭ মিনিটে আমরা রেস্টুরেন্টে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার পর আমাদের এক এক করে ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভবনটি চার তলা ও খুবই কনজাস্টেড হওয়ায় আমরা ঘটনাস্থলে ১০টি ইউনিট নিয়ে আসি। পরে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টে থাকা কর্মচারীরা বের হয়ে আসতে পেরেছিল বলে জানা গেছে । তাই এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আগুনে চার তলা বিশিষ্ট ভবনটির তিন তলা পর্যন্ত পুড়ে গেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি রেস্টুরেন্টটির পাশে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এতে করে রেস্টুরেন্টের ভবনের মিটার বোর্ডে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা।