ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটরের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৪ এএম, ১২ জানুয়ারি ২০২৬ সোমবার
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র লিন্ডসে গ্রাহাম মার্কিন প্রেসিডেন্টকে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, এমন পদক্ষেপ নিলে ইরানে চলমান বিক্ষোভ আরও শক্তিশালী হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তির পথ খুলবে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, ‘আমরা যাই করি না কেন, সেটার লক্ষ্য হওয়া উচিত বিক্ষোভকারীদের সাহস জোগানো এবং শাসকগোষ্ঠীকে ভয় দেখানো। আমি যদি আপনার জায়গায় থাকতাম, মিস্টার প্রেসিডেন্ট, তাহলে জনগণকে যারা হত্যা করছে, সেই নেতৃত্বকেই হত্যা করতাম। এটাকে থামাতেই হবে।’
তিনি আরও বলেন, ‘যদি এটা ভালোভাবে শেষ হয়, তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি নেমে আসবে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ বন্ধ হবে। হিজবুল্লাহ, হামাস—এরা হারিয়ে যাবে। ইসরাইল ও সৌদি আরব শান্তিতে পৌঁছাবে। মধ্যপ্রাচ্যে একটি নতুন দিনের সূচনা হবে।’
এর আগে, ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের ‘সাহায্য’ আসছে বলে শনিবার (১০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন গ্রাহাম।
তিনি বলেছেন, ‘ইরানের জনগণের উদ্দেশে বলছি, আপনাদের দীর্ঘ দুঃস্বপ্ন খুব শিগগিরই শেষ হতে চলেছে। নিজেদের ওপর চলা নিপীড়ন বন্ধ করতে আপনারা যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন, তা প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্বাধীনতা প্রিয় প্রতিটি মানুষের নজর কেড়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলেন 'ইরানকে আবারও মহান করে তুলুন', তখন তিনি আসলে বোঝাতে চান যে ইরানের আন্দোলনকারীদের অবশ্যই আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের ওপর জয়ী হতে হবে। এটি এখন পর্যন্ত সবচাইতে স্পষ্ট সংকেত যে, প্রেসিডেন্ট ট্রাম্প বোঝেন—আয়াতুল্লাহ এবং তার সহযোগীরা ক্ষমতায় থাকলে ইরান কখনোই মহান হতে পারবে না।’
যুক্তরাষ্ট্র সাহায্য করবে এমন ইঙ্গিত দিয়ে এ সিনেটর লিখেছেন, ‘ইরানে যারা ত্যাগ স্বীকার করছেন, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন। সাহায্য আসছে।’
উল্লেখ্য, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। কিন্তু দ্রুত তা সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। ইরানের বর্তমান সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরাইল বিক্ষোভে ইন্ধন জোগাচ্ছে।
এদিকে গত বৃহস্পতিবার থেকে ইরান প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। ফলে দেশটির পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






