ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৬:১৮:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন খাসোগির প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:১৩ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হোয়াইট হাউজে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন নিহত সৌদি সাংবাদিক জামাল খাসোগির প্রেমিকা হাতিস চেঙ্গিজ। ট্রাম্প নিহত মিস্টার খাসোগজির হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে তৎপর নন বলে অভিযোগ তুলে এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন চেঙ্গিজ।


তুরস্ক টেলিভিশনে তিনি বলেছেন, আমেরিকার জনমতকে প্রভাবিত করার উদ্দেশ্যে তাকে এই আমন্ত্রণ জানানো হয়েছিল বলে তিনি মনে করেন।


তিন সপ্তাহ আগে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নিহত হন খাসোগি। এরপর এই হত্যাকাণ্ডের সাথে বর্তমান সৌদি রাজপরিবারের জড়িত থাকার কথা অস্বীকার করে রিয়াদ এবং এটি "দুর্বৃত্ত এজেন্টদের" কাজ বলে দোষারোপ করে।


এ মাসের শুরুতে নিউইয়র্ক টাইমস পত্রিকায় এক নিবন্ধে চেঙ্গিজ বলেন, যদি ট্রাম্প "ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের অভ্যন্তরে সেদিন আসলে কি ঘটেছে তা উন্মুক্ত করার প্রচেষ্টায় প্রকৃতই অবদান রাখেন, তাহলে তার আমন্ত্রণ গ্রহণ করার বিষয়ে আমি বিবেচনা করবো।"


ট্রাম্প বলেছেন সৌদি কর্তৃপক্ষের বক্তব্যে তিনি "সন্তুষ্ট নন", কিন্তু দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার বিষয়ে তিনি সেখানেও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দিয়েছেন।


প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন এটা "সম্ভব" যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই হত্যাকাণ্ডের বিষয়ে জানতেন না।


সৌদি আরবের ডি ফ্যাক্টো নেতা যুবরাজ সালমানের একজন কঠোর সমালোচক ছিলেন খাসোগি। গত ২রা অক্টোবর খাসোগি তার বিবাহবিচ্ছেদের দলিলপত্র সংগ্রহ করতে সৌদি কনস্যুলেটে ঢোকার পর আর বের হন নি।


সংবাদমাধ্যমে বিভিন্ন সূত্র উদ্ধৃত করে বলা হয়, সৌদি আরব থেকে আসা ১৫জনের একটি দল তাকে কনস্যুলেটের ভেতরেই হত্যা করে এবং তার লাশ টুকরো টুকরো করে।

খাসোগির বান্ধবী চেঙ্গিস শুক্রবার এক টেলিভিশন আবেগময় সাক্ষাতকারে তার প্রেমিকের অন্তর্ধানের ঘটনার দিনের স্মরণ করেন।


সেখানে তিনি বলেন, যদি ঘুণাক্ষরেও টের পেতেন যে সৌদি আরবের কর্তৃপক্ষ তাকে হত্যার এমন ষড়যন্ত্র করবে তাহলে তিনি খাসোগিকে কনসুলেটের ভেতরে ঢুকতে দিতেন না।

"এই বর্বর হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত সর্বোচ্চ পর্যায় থেকে একেবারে সর্বনিম্ন পর্যায়ের-সবাইকে যেন বিচার করা করা এবং শাস্তি হয়-এটাই আমার দাবি" টেলিভিশনে বলেন চেঙ্গিজ।


তিনি জানান কোন সৌদি কর্মকর্তার তরফ থেকে তার সাথে যোগাযোগ করা হয়নি তবে খাসোগির মরদেহ খুঁজে পাওয়া গেলেও অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তার সৌদি আরবে যাওয়া অনিশ্চিত।