ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫০ পিএম, ২২ মার্চ ২০২৬ রবিবার
ইরানের রাজধানী তেহরানের বালিশর স্কোয়ারের একটি রাস্তা। ছবি : এএফপি
হরমুজ প্রণালি দ্রুত উন্মুক্ত না করলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, তারা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ সব মার্কিন অবকাঠামোতে হামলা চালাবে। খবর বার্তা সংস্থা এএফপির।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের চতুর্থ সপ্তাহে পদার্পণের মুখে আজ রোববার (২২ মার্চ) করা ইরানের এই অনমনীয় প্রতিক্রিয়া এমন এক সময়ে এল, যখন তাদের ক্ষেপণাস্ত্রগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দক্ষিণ ইসরায়েলের দুটি শহরে আঘাত হেনেছে। এর মধ্যে একটি শহরে পারমাণবিক স্থাপনা রয়েছে। এই হামলা তেহরানের পাল্টা আঘাত হানার সক্ষমতাকে আবারও জানান দিল।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ এই বাণিজ্য পথে তেহরানের অবরোধ তুলে নেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে (তাঁর পোস্টের সময় অনুযায়ী সোমবার ২৩:৪৪ জিএমটি) ইরান যদি প্রণালিটি সম্পূর্ণ খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে আঘাত করবে এবং তা নিশ্চিহ্ন করে দেবে, যার শুরুটা হবে সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়ে।’
তবে ইরানের সামরিক কমান্ড পাল্টা জবাবে জানিয়েছে, যদি তাদের স্থাপনায় আঘাত করা হয়, তবে ওই অঞ্চলে থাকা ‘যুক্তরাষ্ট্রের সব জ্বালানি, তথ্যপ্রযুক্তি এবং পানি শোধন অবকাঠামোকে’ লক্ষ্যবস্তু করা হবে।
আজ রোববার ভোরে ইরান ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করলে জেরুজালেমে অবস্থানরত এএফপি সাংবাদিকরা বিস্ফোরণ ও বিমান হামলার সাইরেনের শব্দ শুনতে পান। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে চালানো অন্যতম ধ্বংসাত্মক হামলায় আরাদ ও ডিমোনা শহরে সরাসরি আঘাতে ১০০ জনেরও বেশি মানুষ আহত হওয়ার কয়েক ঘণ্টা পরই নতুন এই সতর্কবার্তা এল।
আরাদের ১৭ বছর বয়সী বাসিন্দা ইদো ফ্রাঙ্কি এএফপি-কে বলেন, ‘প্রচণ্ড শব্দে পর পর বিস্ফোরণ হচ্ছিল, আমার মা চিৎকার করছিলেন। এটি ছিল ভয়াবহ... এই শহর আগে কখনো এমন কিছু দেখেনি।’
পারমাণবিক অবকাঠামো: ইসরায়েল এর জবাবে আজ রোববার ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী তদন্ত করছে কেন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে ব্যর্থ হলো।
ইসরায়েলে ইরানের এই হামলা ইঙ্গিত দিচ্ছে যে, ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের বাহিনীকে ধ্বংস করার দাবি করলেও তাদের অস্ত্রভাণ্ডার এখনো এই অঞ্চলের জন্য হুমকি।
ডিমোনা শহরে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রাগার রয়েছে বলে ধারণা করা হয়, যদিও ইসরায়েল কখনোই তা স্বীকার করেনি এবং এটিকে কেবল একটি গবেষণা কেন্দ্র বলে দাবি করে। উদ্ধারকারীদের মতে, ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক স্থাপনার প্রায় ৫ কিলোমিটার দূরে গিয়ে আঘাত করে। ইরান জানিয়েছে, ডিমোনায় এই হামলা ছিল তাদের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে চালানো হামলার প্রতিশোধ।
হরমুজ প্রণালি অবরোধ: যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নজর এখন অবরুদ্ধ হরমুজ প্রণালির দিকে, যেখান দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও এলএনজি পরিবাহিত হয়। এই অচলাবস্থার কারণে জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং উত্তর সাগরের ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১০৫ ডলার ছাড়িয়ে গেছে, যা বিশ্বজুড়ে উচ্চ মুদ্রাস্ফীতি ও প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার আশঙ্কা জাগিয়ে তুলেছে।
যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও আরব আমিরাতসহ মোট ২২টি দেশ গতকাল শনিবার জানিয়েছে, তারা এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে অবদান রাখতে প্রস্তুত। এদিকে, কয়েক হাজার মার্কিন মেরিন সেনা মধ্যপ্রাচ্যের পথে রয়েছে এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই সপ্তাহে ইরানের একটি ভূগর্ভস্থ উপকূলীয় স্থাপনায় বাঙ্কার-বাস্টিং বোমা ফেলা হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











