ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও ভ্রমণ নিষেধাজ্ঞা তুলবে না যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ১৯ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও ভ্রমণ নিষেধাজ্ঞা তুলবে না যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জানিয়েছেন, ইউরোপ ও ব্রাজিল থেকে আসা ভ্রমণকারীদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। কিন্তু ট্রাম্পের এই ঘোষণার পর ওদিনই দেশটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের নারী মুখপাত্র দ্রুত তা নাকচ করে দেন। খবর এএফপি’র।
বাইডেনের প্রেস সেক্রেটারি জেন পিসাকি এক ট্ইুটার বার্তায় বলেন, ‘আমাদের মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী, প্রশাসন ১/২৬ তারিখে এসব নিষেধাজ্ঞা তুলে নিতে আগ্রহী না।’
তিনি বলেন, ‘বাস্তবে, আমরা কোভিড-১৯ ছড়িয়ে পড়া আরো প্রশমিত করার লক্ষ্যে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে জনস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ জোরদার করার পরিকল্পনা করছি।’
তিনি আরো বলেন, ‘মহামারি করোনাভাইরাস পরিস্থিতির আরো অবনতি ঘটায় এবং বিশ্বব্যাপী এ ভাইরাসের নতুন ধরণের প্রাদুর্ভাব দেখা দেয়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সময় এখনো হয়নি।’
পিসাকির এমন টুইটার বার্তার মাত্র কয়েক মিনিট আগে প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেন, তিনি ইউরোপ ও ব্রাজিলের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিবেন। তিনি আরো বলেন, চীন ও ইরানের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
যুক্তরাষ্ট্র অভিমুখী বিমানের সকল যাত্রীকে তাদের দেশ ত্যাগের তিন দিনের মধ্যে কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হতে হবে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এমন ঘোষণা দেয়ার কয়েক দিন পর উভয় বিবৃতি আসলো।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল বুধবার জো বাইডেন শপথ গ্রহণ করবেন।
এদিকে সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ২ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে এবং প্রায় ৪ লাখ লোক প্রাণ হারিয়েছে।
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন










