ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো কে এই কোল টমাস
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৬ এপ্রিল ২০২৬ রবিবার
২৫ এপ্রিল হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত সন্দেহভাজন বলে দাবি করা এক ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখা যাচ্ছে। ছবি: এএফপি
ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে গুলির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই গুলির ঘটনার পর আটক সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে বিভিন্ন তথ্য জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন লস অ্যাঞ্জেলেসের উপশহর টরেন্সের বাসিন্দা।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকা অবস্থায় অনুষ্ঠানস্থলের কাছে তাকে অস্ত্রসহ আটক করা হয়। খবর সিএনএনের।
পাবলিক রেকর্ড অনুযায়ী, অ্যালেন একটি কোচিং ও টেস্ট প্রিপারেশন প্রতিষ্ঠান ‘সি২ এডুকেশন’-এ খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি তাকে ‘টিচার অব দ্য মান্থ’ হিসেবেও স্বীকৃতি দেয়।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকে অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডোমিংগেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবনে তিনি একটি হুইলচেয়ারের জন্য জরুরি ব্রেকিং সিস্টেমের প্রোটোটাইপ তৈরি করে স্থানীয় সংবাদেও জায়গা করে নিয়েছিলেন।
অ্যালেন নিজেকে একজন ভিডিও গেম ডেভেলপার হিসেবেও পরিচয় দিতেন। তিনি ‘বোরডম’ নামে একটি ইন্ডি গেম তৈরি করেন, যা স্টিম প্ল্যাটফর্মে বিক্রি হয়। এছাড়া ‘ফার্স্ট ল’ নামে আরেকটি গেম ডেভেলপমেন্টের কাজও চলছিল বলে জানা গেছে।
ফেডারেল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে তিনি মার্কিন রাজনীতিবিদ কামালা হ্যারিসের নির্বাচন প্রচারণায় ২৫ ডলার অনুদানও দেন।
ঘটনার তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- সৌদি আরবে আরও ৩ হাজির মৃত্যু, মৃতের সংখ্যা ৪৪