ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ২০:২৪:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র? যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

ট্রাম্পের বিরুদ্ধে লেখিকার ধর্ষণ মামলা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১০ পিএম, ২৫ নভেম্বর ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

৩২ বছর আগে এক লেখিকাকে ধর্ষণের অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নিউইয়র্কের একটি আদালতে মামলাটি দায়ের করেন মার্কিন লেখিকা ই জঁ ক্যারল। যৌন নিপীড়নের অভিযোগের সময়ের সীমাবদ্ধতা কাটাতে নতুন আইন ‘অ্যাডাল্ট সারভাইভারস অ্যাক্ট’ কার্যকর হওয়ার পর পরই মামলাটি দায়ের করেন তিনি।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সীমাবদ্ধতা সংক্রান্ত সংবিধি অনুযায়ী, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো বিষয়ে অভিযোগ করা না হলে তার কার্যকারিতা হারিয়ে যায়। যৌন নিপীড়ন ঘটনার ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা দূর করতেই নতুন এ আইন।

ই জঁ ক্যারল আমেরিকার একটি পত্রিকার সম্পাদকীয় পাতায় নিয়মিত লিখতেন। সাম্প্রতিক এক বইতে তিনি লেখেন, ‌‘১৯৯০ সালে নিউইয়র্কে একটি ডিপার্টমেন্টাল স্টোরে নারীদের ড্রেসিংরুমে তাকে ধর্ষণ করেন তৎকালীন শিল্পপতি ট্রাম্প।’

তবে এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। লেখিকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে মানহানির মামলাও করেছেন তিনি।