ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৪:৫২:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ট্রাম্পের মাথা কাটা ছবি, ক্ষমা চাইলেন কমেডিয়ান ক্যাথি গ্রিফিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত : ১০:২১ পিএম, ৩১ মে ২০১৭ বুধবার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কল্পিত কাটা মাথা নিয়ে ফটোশ্যুটের ঘটনায় ক্ষমা চেয়েছেন খ্যাতনামা কৌতুক অভিনেত্রী ক্যাথি গ্রিফিন।

মঙ্গলবার বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেড-এ ওই ছবি প্রকাশিত হলে ট্রাম্প সমর্থকদের তোপের মুখে পড়েন এই কমেডিয়ান।

পরে ওই ছবির জন্য ক্ষমা চান গ্রিফিন। টুইটারে দেওয়া এক ভিডিও পোস্টে এ ব্যাপারে নিজের বোধোদয়ের কথা জানান ক্যাথি গ্রিফিন। তিনি বলেন, ‘আমি একজন কমেডিয়ান। আমি মাত্রা অতিক্রম করেছি। বুঝতে পারছি এটা মানুষের বিপক্ষে গেছে। এটা মজার ছিল না। আমি সেটা বুঝতে পেরেছি।’ ওই ফটোশ্যুটের আলোকচিত্রী টেইলার শিল্ডসের কাছেও ক্ষমা চেয়েছেন ক্যাথি গ্রিফিন। অ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী ৫৬ বছরের এই শিল্পী বলেন, ‘তোমার কাছ ক্ষমা চাইছি। আমি বাড়াবাড়ি করে ফেলেছিলাম। এটা ভুল ছিল।’ ইন্টারনেট থেকেও এ সংক্রান্ত ছবি সরিয়ে নিতে ফটোগ্রাফার টেইলার শিল্ডসের প্রতি আহ্বান জানিয়েছেন ক্যাথি গ্রিফিন।

এক টুইটার বার্তায় ট্রাম্পপুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেন, ‘এটা ন্যক্কারজনক, কিন্তু আশ্চর্যজনক নয়।’ গত নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের কন্যা চেলসি ক্লিনটনও ওই ফটোশ্যুটের সমালোচনা করেছেন। তার ভাষায়, ‘একজন প্রেসিডেন্টকে খুন করা নিয়ে মজা করা ঠিক নয়।’ রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি টুইটারে লিখেছেন, আমাদের রাজনীতি নিকৃষ্ট ও কুরুচিপূর্ণ হয়ে গেছে। কিন্তু ক্যাথি গ্রিফিনের পোস্টটি এর চেয়েও নিন্দনীয় ও নৃশংস। সূত্র: বিবিসি।