ট্রাম্প পাশে, তবু নিজেকে আগে বাঁচালেন মেলানিয়া
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ এএম, ২৭ এপ্রিল ২০২৬ সোমবার
ফাইল ছবি।
গতকালের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ওয়াশিংটনের একটি অভিজাত নৈশভোজ অনুষ্ঠানে গুলির শব্দ, এবং গুলি। যেখানে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হলে। সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে আলোচনায় উঠে আসেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
শনিবার রাত প্রায় ৮টা ২৬ মিনিটে ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজিত হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জে ডি ভ্যান্সসহ উচ্চপর্যায়ের অতিথিরা। শব্দ শোনার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনী দ্রুত সক্রিয় হয়ে ওঠে।
সিক্রেট সার্ভিস সদস্যরা তাৎক্ষণিকভাবে ট্রাম্প, ভ্যান্সসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। একই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শোনামাত্রই মেলানিয়া ট্রাম্প দ্রুত টেবিলের নিচে আশ্রয় নেন। নিরাপত্তা বাহিনী তার কাছে পৌঁছানোর আগেই তিনি আত্মরক্ষামূলক অবস্থান গ্রহণ করেন।
পরে অবশ্য ট্রাম্প, মেলানিয়া ও অন্য অতিথিদের নিরাপদে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। ঘটনার সময় মঞ্চে পারফরম্যান্স চলছিল, যেখানে উপস্থিত ছিলেন শিল্পী ওজেড পার্লম্যান। তার পরিবেশনার মাঝেই হঠাৎ এই বিশৃঙ্খলা তৈরি হয়।
মেলানিয়ার এই আচরণ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার দ্রুত সিদ্ধান্তকে স্বাভাবিক ও বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন। আবার কেউ বিষয়টি নিয়ে কৌতুক করেছেন। অনেকেই মনে করছেন, বিপদের মুহূর্তে আত্মরক্ষা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি।
সূত্রঃ ডেইলি এক্সপ্রেস
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











