ঢাকা, বুধবার ০৪, নভেম্বর ২০২৬ ২০:১০:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড

ট্রাম্প প্রশাসনে সিকিউরিটি প্রধান এবার নারী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৩১ পিএম, ৭ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

এবার ট্রাম্প প্রশাসনে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন একজন নারী। মার্কিন সিনেট মঙ্গলবার হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হিসেবে হোয়াইট হাউসের উপ-প্রধান স্টাফ কিরস্টজেন নিলসেনের নাম অনুমোদন করেছে। ৬২-৩৭ ভোটে সিনেট তার মনোনয়ন অনুমোদন করে।


এর মধ্যদিয়ে তার ওপর ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন ব্যবস্থা বাস্তবায়নের দায়িত্ব ন্যস্ত হলো।


নিলসেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলির ঘনিষ্ঠজনদের একজন। কেলি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) প্রথম মন্ত্রী ছিলেন।


৪৫ বছর বয়সী নিলসেন একজন আইনজীবী এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে তার অনেক অভিজ্ঞতা রয়েছে। তিনি জর্জ ডব্লিউ বুশের প্রশাসনে ডিএইচএসের পরিবহন নিরাপত্তা শাখায় দায়িত্ব পালন করেন। হোয়াইট হাউসে বুশের হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি।


পরে তিনি তার নিজের গড়া নিরাপত্তা উপদেশদাতা প্রতিষ্ঠান সুনেসিস কনসাল্টিং পরিচালনা করেন।


ডিএইচএস জানায়, ট্রাম্প প্রশাসনের প্রথম নয় মাসে অবৈধ অভিবাসী গ্রেফতার ৪০ শতাংশ বেড়েছে।


এদিকে যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশ ঠেকাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বরাবর একটি প্রাচীর নির্মাণে ট্রাম্প ডিএইচএস’কে নির্দেশ দিয়েছে।

 

এই বিভাগের জনপ্রিয়