ট্রেনের ছাদে দুই ছিন্নমূল শিশুর লাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:৪০ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার
চট্টগ্রাম আন্ত:নগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ছাদে অজ্ঞাত পরিচয় দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত শিশুদের পাশে আহত এক শিশুকেও উদ্ধার করা হয়েছে। এরা সবাই ছিন্নমূল শিশু।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশনে এসে পৌঁছালে পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে। ট্রেনে ছাদে লাফালাফি করার সময় ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তারা নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার ঢাকার কমলাপুর থেকে ট্রেনটি ছেড়ে আসে। রাতে চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে। এরপর তল্লাশির সময় দুটি শিশুর মরদেহ উদ্ধার করে জিআরপি থানা পুলিশ। পাশে হাতে আঘাত পাওয়া আট বছরের রায়হান নামে আরেক শিশুকেও পাওয়া যায়।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, আহত রায়হান জানিয়েছে তারা ছিন্নমূল শিশু। ট্রেনটি কমলাপুর থেকে বিমানবন্দর স্টেশনে পৌঁছলে ওই পাঁচ শিশু ছাদে উঠে বসে। ফেনী স্টেশনের কাছাকাছি গেলে ছাদে লাফালাফি করার সময় একটি ওভারব্রিজের সঙ্গে ধাক্কা খায়। এ সময় দুইজন পড়ে যায়। দুইজন মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত রায়হানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর থানায় রাখা রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিহত দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- এলপি গ্যাসের দাম কমল
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা



