ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৪:১১:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার

ট্রেন চলাচল নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: রেলের ডিজি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ২৮ জুলাই ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের চলমান পরিস্থিতিতে কবে থেকে ট্রেন চলাচল করবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত। তিনি বলেন, ট্রেন চলাচলের সিদ্ধান্ত হলে জানানো হবে।


রোববার (২৮ জুলাই) সকালে এ তথ্য জানান তিনি।

এর আগে কোটা সংস্কার আন্দোলনের তোপে সারাদেশে যাত্রীবাহী ট্রেন বন্ধ হয়ে যায়। তবে স্বল্প দূরত্বে যেসব ট্রেন চলার কথা ছিল সেগুলোও বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রেন চালানো কোনো বিষয় না, বিষয়টি হচ্ছে নিরাপত্তা। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কবে থেকে ট্রেন চলবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় কোট আন্দোলনকারীরা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে জননিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।