ট্রেন চালকদের উপযুক্ত প্রশিক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ফাইল ছবি
ট্রেন দুর্ঘটনা রোধে চালকদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে রেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সচিবালয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে একথা বলেন প্রধানমন্ত্রী।
দুর্ঘটনা প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, ‘আমাদের রেলমন্ত্রী চলে গেছেন ওখানে (দুর্ঘটনাস্থল)। আমাদের সকলেই সেখানে উদ্ধারকাজে লিপ্ত রয়েছে। রাত প্রায় ২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বুলবুলের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করতে পারলাম। কিন্তু দুভার্গ্য যে এ ধরনের একটা ঘটনা ঘটে গেল। আর আমি জানি না কেন, এই শীত মৌসুম আসলেই কিন্তু শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই আমি দেখেছি যে রেলে এই দুর্ঘটনাটা ঘটতে থাকে।’
তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে আমাদের যারা রেলে কাজ করে তাদের আরও সতর্ক করা উচিত। সেইসঙ্গে যারা রেলের চালক তাদেরও প্রশিক্ষণের প্রয়োজন।’
রেল যোগাযোগটা সবচেয়ে নিরাপদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা এটার ওপর গুরুত্ব দিয়েছি। আমরা এখন নতুন নতুন রেল সম্প্রসারণ করে দিচ্ছি। পণ্য পরিবহন, মানুষ পরিবহনসহ সব ক্ষেত্রে রেল নিরাপদ। যাহোক, এটা দুর্ঘটনা ঘটে গেছে। যারা মারা গেছে তাদের রুহের মাগফেরাত কামনা করছি। যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
এ সময় ট্রেন দুর্ঘটনায় যা যা করা প্রয়োজন সব করছেন বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- শীতের আগেই শুরু হোক প্রস্তুতি
- মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ











