ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে জবাই করে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ৫ মার্চ ২০২০ বৃহস্পতিবার
নিহত শ্রাবণী রাণী (১৫)
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের আশ্রমপাড়া মহল্লায় নিজ বাড়িতে বুধবার এক স্কুলছাত্রীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত শ্রাবণী রাণী (১৫) ঠাকুরগাঁও শহরের সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ও আশ্রমপাড়ার ভবেশ চন্দ্রের মেয়ে।
সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ জানান, শ্রাবণী রাণীকে যখন হত্যা করা হয় তখন শুধু তার বৃদ্ধ দাদা বাসায় ছিল। সেসময় তার মা ও বাবা কেউ বাড়িতে ছিলেন না। শ্রাবণীর বাবা-মা কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন বিছানায় মেয়ের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে।
তিনি বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পরে পুলিশকে খবর দেই।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ইসলাম জানান, শ্রাবণীকে নিজ বাড়িতে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ওসি বলেন, আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করতে ও হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারব।
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



