ডা. সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২১ পিএম, ২৭ আগস্ট ২০২২ শনিবার
ফাইল ছবি।
গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন। তবে তিনি এখনও ভেন্টিলেটরের সাহায্যে কৃত্রিমভাবে শ্বাস নিচ্ছেন।
আজ শনিবার (২৭ আগস্ট) চিকিৎসকরা এই নির্ভরতা কমানোর চেষ্টা করতে যাচ্ছেন বলে জানিয়েছে তার পরিবার।
তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, স্বাভাবিকভাবে নিশ্বাস নিতেই চিকিৎসকরা তা করতে চান। তবে তার কিডনির যথেষ্ট উন্নতি না হওয়ায় ডায়ালাইসিস চলছে। তার জ্বর কমে এসেছে, তাছাড়া তার রক্ত পরীক্ষায় কোনও ধরনের ব্যাক্টেরিয়ার সংক্রমণ না থাকায় এন্টিবায়োটিক বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। যেহেতু ইনফ্লেমেশন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণ হয়নি, তাই তার পেনক্রিয়াস এখনও কার্যকরি হয়নি। এ কারণে তিনি এখনও ঝুঁকিমুক্ত নন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং গতকাল থেকে কিছুটা ভালো।
অন্যদিকে শুক্রবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, পিত্তথলির চিকিৎসার জন্য এন্ডোস্কোপি করার পর বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়েছিল, যার ফলশ্রুতিতে তাকে ভেন্টিলেশনে রাখা হচ্ছে এবং ডায়ালাইসিস করা হচ্ছে। তবে আশার কথা হলো, উনি গত দুই দিন কিছুটা ভালো আছেন এবং তার ইউরিন আউটপুট শুরু হয়েছে। এছাড়া তার সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে যদিও বা দিকের ফুসফুস কিছুটা আক্রান্ত।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি